১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:২৭| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মতবিনিময় উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দদের সাথে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 127 Time View

কাজী মোস্তফা রুমি: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে।

আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে সেখানকার সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক হয়।

উক্ত বৈঠকে শেষে জানা যায়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাই বহুল আকাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ মতবিনিময় উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দদের সাথে সরব উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতিসন্তান মহান, স্বাধীনতার ঘোষক শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সফল সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

মতবিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। উক্ত সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি।

এ বিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক গণমাধ্যমকে বলেন – আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভরসার নতুন আশ্রয়স্থল তারেক রহমানের সাথে বহুল আকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় শেষে জানা যায়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন, যেখানে দীর্ঘদিন পর ফ্যাসিস্টদের কবল থেকে জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হবে, ইনশাআল্লাহ্।

আমরা অত্যন্ত আনন্দিত এই আকাঙ্ক্ষিত মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ১৮ কোটি জনগণের ভরসার নতুন আশ্রয়স্থল তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ হতে এবং আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের সকলের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category