১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫৬| গ্রীষ্মকাল|
Title :
নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 32 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন রাত মিলে ১৫ থেকে ২০ বারে প্রায় ১৬ ঘণ্টার মতো লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে দিন পার করছে।

স্থানীয় বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, দিনব্যাপী ঠিকমতো বিদ্যুৎ মিলছে না। ফলে গরমে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের, আর রাতের ঘুম যেন বিলাসিতায় পরিণত হয়েছে।

এক দিকে বাজারে তেলের সংকট, অন্যদিকে তীব্র লোডশেডিং এর কারণে কৃষি খাতে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেচ পাম্প চালাতে না পারায় কৃষকরা পড়েছেন বিপাকে।

ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন, কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এমন অবস্থায় চলমান এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

এছাড়া এই লোডশেডিং এর কারণে নাগরপুর হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চিকিৎসায়ও ব্যাঘাত করছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, নাগরপুর উপজেলার দুটি সাবস্টেশনে মোট বিদ্যুতের চাহিদা প্রায় ২৮ মেগাওয়াট হলেও বাস্তবে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট। ফলে ব্যাপক ঘাটতি তৈরি হয়ে উপজেলা জুড়ে এরকম লোডশেডিং হচ্ছে।

এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম নয়ন চন্দ্র সরকার মুঠোফোনে জানান- লোডশেডিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সার্বিক পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের মতে, এভাবে চলতে থাকলে নাগরপুরের জনজীবন ও অর্থনীতি আরও বড় সংকটে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category