১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:০৭| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 31 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলের সাংগঠনিক পদে ফিরে এসেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিনের ওপর বহিষ্কারাদেশ আরোপ করা হয়েছিল।

তবে তার উপর আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং সাম্প্রতিক সময়ে তার কার্যক্রম, দলের প্রতি আনুগত্য এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বিবেচনা করে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।

পরবর্তীতে আজ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি স্বাক্ষরিত দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়।

পদ ফিরে পাওয়ার পর নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন বলেন- শুরুতেই আমি মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দলের সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান করেছি। আমাকে আবার কাজ করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আগামীতেও দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যাব।

এদিকে তার পুনর্বহালকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, রফিজ উদ্দিনের নেতৃত্বে নাগরপুরে বিএনপি আরও শক্তিশালী ও সংগঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে দলের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে। নাগরপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category