১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:০৩| গ্রীষ্মকাল|
Title :
নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল

নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 62 Time View

নিজস্ব প্রতিবেদক:সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহামান্য হাইকোর্টের আদেশে দীর্ঘদিন পর আবারও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বহাল হলেন এলাকার সুপরিচিত জননন্দিত ব্যক্তি ও ‘মানবতার চেয়ারম্যান’ হিসেবে খ্যাত মোঃ কুদরত আলী।

তার এই প্রত্যাবর্তনে ইউনিয়ন জুড়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুদরত আলী তার পূর্ববর্তী দায়িত্ব পালনের সময় মানবিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার নিরলস কাজ তাকে মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে দেয়।

আজ ২২ এপ্রিল ২০২৬ বুধবার সকালে পুনরায় দায়িত্ব গ্রহণের পর মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন-“আমি সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নাগরপুর সদর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
নাগরপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ বিষয়ে আমি সকলের সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানাই।”

এদিকে, তার পুনর্বহালে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে ইউনিয়নে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে।

উল্লেখ্য, কুদরত আলীর এই প্রত্যাবর্তন নাগরপুর সদর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category