১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪৩| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি

নাগরপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 41 Time View

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আজ ২৫ এপ্রিল শনিবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে উক্ত টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিপূর্ণ পরিবেশ পেলে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম (মুকুল)।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলামস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category