১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ২:০২| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

যুক্তরাজ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুস এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 156 Time View

কাজী মোস্তফা রুমি: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বহুল আকাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন ২০২৫ রোজ শুক্রবার যুক্তরাজ্যের হোটেল ডোরচেস্টার, পার্ক লেন যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটের শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা।

দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের আগামী রাজনৈতিক রূপরেখা, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির কৌশল নির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সমীকরণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এবং ভারতের ভূ-রাজনৈতিক প্রভাবকে ঘিরে উদ্বেগের প্রেক্ষাপটে, আলোচনায় উঠে আসে কীভাবে কৌশলগত সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায়। আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, প্রতিবেশী একটি দেশের সঙ্গে সরকারের নিরুত্তাপ ও একমুখী সম্পর্ক বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে।

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বৈঠকে উল্লেখ করেন- বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্বিশ্বের কিছু প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এসব প্রভাব যেন একতরফা না হয়- এটা নিশ্চিত করতে হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে স্পষ্ট করেন- বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, এবং দেশে একটি গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা ফিরবে না।

তিনি বলেন- আমরা নির্বাচন চাই, কিন্তু সেটা হতে হবে সকল দলের অংশগ্রহণে এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষভাবে।

বৈঠকে এও ইঙ্গিত করা হয়- মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সহানুভূতিশীল ভূমিকা নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকটি শুধু দলীয় কৌশল নির্ধারণ নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন সংগঠিত করতেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category