১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:০৪| গ্রীষ্মকাল|
Title :
নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 31 Time View

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন, শরীয়তপুরের গোসাইরহাটের পুত্রবধু, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক একাধিক বারের যুগ্ম আহবায়ক, কারা নির্যাতিত ছাত্রনেতা এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)।
২০ এপ্রিল ২০২৬ দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, দলীয় নীতিমালা ও সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার এই মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি ভবিষ্যতে দলের নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শওকত আরা আক্তার (উর্মি) বলেন, দলের প্রতি আস্থা রাখার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও জানাগেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ বিবেচনা ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে থাকে।

উল্লেখ্য, শওকত আরা আক্তার (উর্মি)র রাজনৈতিক পরিচিতি, তিনি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (রাজীব-আকরাম কমিটি)।
সাবেক সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (হাবীব-জুয়েল কমিটি)।
সাবেক সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (টুকু-আলীম কমিটি)।
সাবেক যুগ্ম আহ্বয়ক (ইডেন মহিলা কলেজ ছাত্রদল, লাল্টু-হেলাল কমিটি)।
সাবেক যুগ্ম আহ্বয়ক (ইডেন মহিলা কলেজ ছাত্রদল, হেলাল-বাবু কমিটি)।
সাবেক যুগ্ম আহ্বয়ক (ইডেন মহিলা কলেজ ছাত্রদল, হেলাল-বাবু কমিটি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category