কাজী মোস্তফা রুমি: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে।
আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে সেখানকার সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক হয়।

উক্ত বৈঠকে শেষে জানা যায়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাই বহুল আকাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ মতবিনিময় উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দদের সাথে সরব উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতিসন্তান মহান, স্বাধীনতার ঘোষক শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সফল সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

মতবিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। উক্ত সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি।
এ বিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক গণমাধ্যমকে বলেন - আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভরসার নতুন আশ্রয়স্থল তারেক রহমানের সাথে বহুল আকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় শেষে জানা যায়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন, যেখানে দীর্ঘদিন পর ফ্যাসিস্টদের কবল থেকে জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হবে, ইনশাআল্লাহ্।
আমরা অত্যন্ত আনন্দিত এই আকাঙ্ক্ষিত মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং আমাদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ১৮ কোটি জনগণের ভরসার নতুন আশ্রয়স্থল তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ হতে এবং আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের সকলের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।