
শরীয়তপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক করা কটূক্তির প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি প্রার্থী ও যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, যুবদল নেতা এ্যাড. এইচএম লোকমান হোসাইন, এ্যাড. মিজানুর রহমান, সোলাইমান খান, ইলিয়াছ মৃধা সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশের একজন শীর্ষ নেতাকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ধরনের কটূক্তির জন্য দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী এবং এতে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হতে পারে। তারা সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। অন্যথায় তারা আরও কঠিন কর্মসুচীতে যাওয়ার ঘোষণা দেন।
এতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন এবং রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।