
যশোর শহরতলীর খোলাডাঙ্গা তিন রাস্তার মোড়ের একটি মুদি দোকানের চুরির সময় শান্ত শেখ (২২) নামে এক যবুককে গণপিটুনি দিয়েছে জনতা। বৃহস্পতিবার ভোররাতে শান্তকে ওই দোকানের সামনে থেকে আটক করা হয়। শান্ত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল সোসাইল ফোকরা গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে। এই ঘটনায় তার সহযোগী শাহিনের নাম উল্লেখ করে মোট দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
ওই এলাকার এমদাদুল হকের ছেলে আল ইমরান (৩৫) এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট ভাই মামুন শেখের তিন রাস্তার মোড়ে একটি মুদি দোকান আছে। বৃহস্পতিবার ভোর রাতে তিনি চোর আটক হয়েছে জানতে পেরে দোকানের যান। সেখানে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙ্গা। ভেতর থেকে দেড়শ লিটার সোয়াবিন তেল, ২৫ কেজি ওজনের দুই বস্তা চাল ও আরো ১০ হাজার টাকা অন্যান্য মালামাল নেই। এলাকার লোকজন শান্তকে ওই দোকানের আশেপাশে ঘোরা ফেরা করতে দেখে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে সে স্বীকার করে সে সময় শহরের খালধার রোড আমিনিয়া আলিয়া মাদরাসা এলাকার শাহিন ওই দোকানের তালাভেঙ্গে ওই মালামাল নিয়েছে। শাহিন চুরি করা মালামাল নিয়ে সটকে পড়েছে।