১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৫০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের  আত্মহত্যা

মোঃ রফিকুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, জুন ২৬, ২০২৪,
  • 253 Time View

মোঃ রফিকুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সাথে অভিমান করে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ওই যুবক উপজেলায় তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে। ২৬ শে জুন রোজ বুধবার সকালে বাড়ির পাশের (দলবাড়ি বিলের) পুকুর পাড়ের একটি ইউক‍্যালিপটাস গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, মৃত হাবিবুর মন্ডল একটি অটো রিকশা কেনার জন্য বাড়িতে টাকা চায়। গতকাল মঙ্গলবার একটি গরু বিক্রি করে টাকাও জোগাড় করে হাবিবুরের বাবা। বুধবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় বাবা ছেলের মধ্যে মনমালিন‍্য হয়। পরে বাবার উপর অভিমান করে সকাল আটটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে পাশের দলবাড়ি বিলের মধ্যে পুকুর পাড়ে মাছ মারার (শিপ জাল) জালের রশি খুলে গলায় পেঁচিয়ে ইউক‍্যালিপটাস গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category