১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

চৌগাছায় চোরাই গরুসহ চোর আটক

হাফিজুর শেখ চৌগাছা (যশোর প্রতিনিধি )
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১,
  • 162 Time View

হাফিজুর শেখ চৌগাছা( যশোর) জেলা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় চুরি হয়ে যাওয়া ২টি গরুসহ আব্দুল হালিম (৩৫) নামের এক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
আটক আব্দুল হালিম খুলনা জেলার রুপসা উপজেলার তালিমপুর গ্রামের ওয়াজেদ শেখের ছেলে। মঙ্গলবার রাত ১ টার দিকে চৌগাছার সলুয়া গ্রামের শাহিন কবিরের গোয়াল ঘর থেকে থেকে লাল ও কালো রংয়ের ২ টি গাভী চুরি হয়।
গরুর মালিক শাহিন কবির জানান, গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘরের বাহিরে এসে দেখি গোয়াল ঘরে ২ টি গরুর একটিও নেই। তখন চিৎকার করলে গ্রামের লোকজন এসে থানায় খবর দেন।চৌগাছা থানার এসআই বিপ্লব জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত টহলে চৌগাছা-মহেশপুর রোডের ফাঁসতলায় অবস্থান করছিলেন। রাত ৩ টার দিকে একটি মিনি ট্রাক দাড়ানোর জন্য সিগনাল দেওয়া দেন। ট্রাকটি সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ২০ কিলোমিটার ধাওয়া করে চোরাই গরুসহ আব্দুল হালিমকে আটক করেন। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরি যাওয়ার খবর পেয়ে তাৎখণিক চৌগাছা থানা পুলিশের চৌকস টিম গঠন করে রাতেই অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ২ টি গরুসহ চোর চক্রের মূল হোতাকে আটক করা হয়েছে। আটককৃত চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category