৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৬| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

ব্রিটিশ আদালতের রায় যুক্তরাষ্ট্রের কাছে অ্যাসাঞ্জকে তুলেদিতে—

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১২, ২০২১,
  • 189 Time View

সরকারি কম্পিউটার হ্যাক করার অভিযোগে বিচারের জন্য উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত।
শুক্রবার (১০ ডিসেম্বর) অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ মামলার রায় মার্কিন সরকারের পক্ষে গেলেও চূড়ান্ত আইনি লড়াই সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগে গড়াতে পারে। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।
তবে, ব্রিটিশ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস। তিনি বলেন, ‘জুলিয়ানকে যে দেশ হত্যার পরিকল্পনা করেছিল, সেখানে তাকে হস্তান্তর করা কীভাবে সম্ভব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। ’
২০১৬ সালে সিআইএর ইতিহাসে সবচেয়ে বেশি তথ্য ফাঁস করে উইকিলিকস। ‘ভল্ট ৭’ নামের নথিতে এসব তথ্য ফাঁস করা হয়। অনেক সংবেদনশীল তথ্য প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের অধীনে জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যার এই পরিকল্পনা করেছিল সিআইএ কর্মকর্তারা।
ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে তাকে আশ্রয় দিতে না চাইলে ২০১৯ সালের এপ্রিলে তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। তিনি এখন লন্ডনের কঠোর নিরাপত্তায় ঘেরা বেলমার্শ কারাগারে বন্দি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category