১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০২| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

যাত্রী সেজে অটোড্রাইভারকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়।

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১,
  • 196 Time View

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

লক্ষ্মীপুরে যাত্রী সেজে মোঃ মোহন ওরফে সুজন (১৬) নামের এক কিশোর অটোরিকশার ড্রাইভারকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ সোমবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ছিনতাইকৃত অটোরিকশা ও মোহনের মোবাইলফোন উদ্ধারে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।
নিহত মোহন সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে। অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাত।

মোহনের মা খুকি বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান,তার ছেলে রিকশা চালিয়ে প্রতিদিন রাতে বাড়ি ফিরে যেত। গতকাল রোববার সে আর বাড়ি ফেরেনি। তার মৃতদেহ পাওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থল ছুটে যান। রিকশাটি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালপাড়ে মোহনের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিকশাসহ মোহনের কাছে থাকা মোবাইলফোন ছিনতাই করে নিয়ে যায় হত্যাকারীরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে পরিকল্পিতভাবে মোহনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category