১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০২| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কোম্পানীগঞ্জ আ.লীগ সভাপতির বাড়িতে গুলি-ককটেল ও ভাঙচুর

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
  • Update Time : রবিবার, নভেম্বর ২১, ২০২১,
  • 191 Time View

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী হামলাকারিরা তার বসত ঘর লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ ও পরে ঘরের দরজা জানালায় ব্যাপক ভাঙচুর করে। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চর কাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় হামলাকারিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি যোগে ১০-১২ জনের একদল মুখোশধারী খিজির হায়াত খানের বাড়ির সামনে আসে। পরে সংঘবদ্ধ হয়ে তারা খিজির হায়াতের বাড়িতে প্রবেশ করে বিপুল পরিমাণ ককটেলের বিষ্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় হামলাকারির ঘরের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালায়।

আ. লীগ সভাপতির স্ত্রী উপজেলা আ. লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বলেন, শনিবার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে যাওয়া ও সভাপতি খিজির হায়াত বক্তব্য দেওয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারিরা আমাদের বসত ঘর লক্ষ্য করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ ও গুলি করে। তারা আমাদের ঘরের দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। হামলাকারিদের লক্ষ্য ছিলো আমাদের ঘরে ডুকে সবাইকে হত্যা করা। এ ঘটনায় তাঁরা একটি মামলা দায়ের করবেন বলেও জানান। ঘটনার পর থেকে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন মুখোশধারী আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category