১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৭| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে ধর্ষণের শিকার

মোঃ আল আমিন,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪,
  • 166 Time View

মোঃ আল আমিন,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার গাইবান্ধা সদর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ঘটনায় এনামুল মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ধর্ষক এনামুল মিয়া উপজেলার উত্তর গিদারী (গাছের ভিটা) গ্রামের আবুল কালাম আজাদ ও সাহানা বেগম দম্পতির ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি রাত প্রায় ৮টার দিকে ওই শিশু তার বড় বোনের সঙ্গে প্রতিবেশী জুয়েল মিয়ার বিয়ের অনুষ্ঠান দেখার জন্য যায়। এরই মধ্যে এনামুল মিয়া ভিকটিমকে কৌশলে ডেকে নিয়ে উত্তর গিদারীর চয়ন মিয়ার পুকুর পাড়ে কলা গাছের নিচে নিয়ে যায় এবং বিবাহের প্রলোভনে শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি এনামুল মিয়া আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শনিবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, নারায়নগঞ্জের সহায়তায়, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন প্রতাপ নগর এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি এনামুল মিয়াকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। ধৃত এনামুল মিয়াকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category