১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৭| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিয়েতে রাজি না হওয়ায় চট্টগ্রাম সীতাকুণ্ডে ছেলের হাতে বাবা খুন।

মোঃ মতিউর রহমান, জেলা রিপোর্টার চট্টগ্রাম:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২,
  • 182 Time View

সীতাকুণ্ডে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। তবে ঘটনার পর ছেলে পলাতক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৬০)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ড ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাবা বেলাল হোসেনের সঙ্গে বিয়ে নিয়ে বাকবিতণ্ডা হয় ছেলে হেলাল উদ্দিনের (২০)। বাবা ছেলেকে বিয়ে করাতে রাজি না হওয়ার কারণেই এই বাকবিতণ্ডা।

একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র নিয়ে বাবাকে কোপ দেয়। এসময় পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চমেক হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলাল উদ্দিন বিয়ে করবে বলে তার বাবাকে জানালে তিনি তার কথায় রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category