১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৫৯| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৯৯ ফোন পেয়ে জামাইয়ের নির্যাতনের হাত থেকে স্ত্রী শশুড় শাশুড়ীকে উদ্ধার করলো পুলিশ

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১, ২০২২,
  • 349 Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৯৯ এ ফোন পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জামাইয়ের নির্যাতনের হাত থেকে স্ত্রী, শশুড়,শাশুড়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

থানার এজাহার সুত্রে জানা গেছে,পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপোড় (হিন্দুপাড়া) মৃত-প্রসন্ন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নিখিল চন্দ্র বর্মণ (৫২) তার মেয়ে পিংকী রানী (২২) কে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর (হিন্দুপাড়া) গ্রামের মৃত- বিনয় চন্দ্র বর্মণের ছেলে শ্রী মাধব চন্দ্র বর্মণ (৩৩) এর সাথে হিন্দু বিধান মতে বিভিন্ন উপঢৌকন সহ বিবাহ দেয়। বিবাহের পর পিংকী রানী স্বামীর ঘর সংসার করাকালে স্বামীর চারিত্রিক ক্রুটি পরিলক্ষিত হইলে উক্ত হীন কর্ম থেকে বিরত থাকার জন্য বার বার অনুরোধ করে। বিষয়টি পিংকীর বাবার পরিবার ও স্বামীর পরিবার এবং আত্মীয় স্বজনের মাঝে জানাজানি হইলে গত দেড় বছর পূর্বে স্বামী মাধব স্ত্রী পিংকীকে তার বাবার বাড়ীতে জোরপূর্বক রেখে আসে। এরপর পিংকীর বাবা মেয়েকে স্বামীর বাড়ীতে রেখে আসার জন্য দফায় দফায় আপোষ-মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে পিংকীর বাবা, মা তার গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়া মাইক্রোবাস যোগে নিরুপায় হয়ে মেয়ে সহ জামাইয়ের বাড়ীতে আজ ২৪ জানুয়ারী সকাল ১০ টার দিকে নিজ গ্রাম থেকে রওনা দিয়ে বেলা ১১ টার দিকে জামাই মাধব চন্দ্রের বাড়ীতে আসে বিষয়টি মিমাংসার জন্য। জামাই মাধব স্ত্রী, শশুড়, শাশুড়ীকে স্ব-সম্মানে বসত বাড়ীর ভিতরে ডাকিয়া নিয়া বাড়ীর মেইন গেটের দরজা (স্ট্রীলের গেটে) হ্যাসবল্ট লাগাইয়া পূর্ব পরিকল্পিত ভাবে জামাই মাধব চন্দ্র ও তার ভাই শ্রী ভীম চন্দ্র বর্মণ (৪৫), শ্রী বিধান চন্দ্র বর্মণ (৫০) শ্রী মুকন্দ চন্দ্র বর্মণ (৩৫) অতর্কিত ভাবে হাতে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালিয়ে মারপিট করে এবং পিংকী রানীর গলার ১ ভরি ৮ আনা স্বর্ণের ১টি শীতাহার মালা এবং শাশুড়ী সাধনা রানীর ৮ আনা স্বর্ণের ১ জোরা কানের দুল যাহার অনুমান মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা চুরির উদ্দেশ্যে খুলিয়া নিয়া শাশুড়ীকে শ্লীলতাহানী ঘটায়। এ ছাড়াও জোরপূর্বক ননজুডিশিয়াল স্ট্যাম্পে সহি-স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। ঘটনার সময় জামাই মাধব চন্দ্রের এহেন কর্মকান্ডের হাত থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করে। পরে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার স্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান এ ঘটনায় শশুড় শ্রী নিখিল চন্দ্র বাদী হয়ে জামাই ও তার ২ ভাইয়ের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category