১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৫৯| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

যশোরের চিহ্নিত সন্ত্রাসী সাগর অস্ত্রসহ আটক

হাফিজুর শেখ যশোর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, জানুয়ারি ৩১, ২০২২,
  • 160 Time View

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাগর ওরফে চায়না সাগরকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।আটক সাগর যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় এসআই তুহিন বাওয়ালী বাদী হয়ে রবিবার (৩০ জানুয়ারি) কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।এসআই তুহিন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় বিশেষ অভিযানে ডিউটিরত অবস্থায় তিনি খবর পান যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে। তাৎক্ষণিক তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে থানার আরেকটি টিম তার সাথে যোগ দেয়। পরে ওই এলাকায় অভিযান চালান তারা। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সাগর পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তাকে আটক করে। এসময় তার ডান কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় পিস্তল ও প্যান্টের পকেট থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান- সাগরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা, মারামারিসহ আরো চারটি মামলা রয়েছে। স্থানীয়রা জানায়- বারান্দিপাড়া, ঝুমঝুমপুর, শেখহাটি তমালতলাসহ আশপাশের এলাকার মানুষ সাগরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সাগর এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে। এছাড়াও কিশোর গ্যাঙের নেতৃত্ব দেয় সাগর। তার নেতৃত্বে অন্য সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে থাকে। তাকে চাঁদার টাকা না দিলে মারপিট ও হত্যার হুমকি দেয়া হয়। তার সহযোগীদের আটকের দাবি জানিয়েছেন স্থানীয়রা।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সাগর কাদের শেল্টারে চলে, কে তার ইন্ধনদাতা এসব বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তার সহযোগীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category