১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৪| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাস্ক না পরায় যশোরের বাঘারপাড়ায় সাতজনকে জরিমানা, চলবে অভিযান

হাফিজুর শেখ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৯, ২০২২,
  • 176 Time View

মাস্ক না পরায় যশোরের বাঘারপাড়া ও খাজুরায় সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত উপজেলা সদরের চৌরাস্তা ও খাজুরা বাজারে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ. ন. ম আবুজর গিফারী অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বিভিন্ন বাজারে ব্যবসা পরিচালনা করছিলো দোকানিরা। একই সাথে মাস্ক না পরে বাজারের বিভিন্ন এলাকায় পথচারিরা ঘোরাঘুরি করছিলো। শুক্রবার সকালে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ. ন. ম আবুজর গিফারী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category