১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৮| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

খুলনায় স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা, আদালতে স্বামীর স্বীকরোক্তি

মোঃ আব্দুর রাজ্জাক(মন্টু) খুলনা বিভাগীয় প্রধান ;
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২,
  • 163 Time View

স্বাভাবিক মৃত্যু নয়। ২ সন্তানের জননী গৃহবধু সোনিয়া বেগম (২৬) কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর স্বামী মোঃ ইব্রাহীম (৩২)।
ঘাতক ইব্রাহিম বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকালে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইনেন্সপেক্টর (তদন্ত) দিঘলিয়া থানা রিপন কুমার সরকার।
তিনি খুলনা গেজেটকে বলেন, ২৫ জানুয়ারী রাতে খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের খান পাড়ায় সোনিয়া বেগম নামে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনার দিন রাত অনুমানিক দেড়টার দিকে থানায় খবর আসে সোনিয়া বেগম নামে এক এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ঘরের মেঝেতে শুয়ে আছে দেখতে পাই। নিহতের গলায় গার্মেন্টস এর ফিতার ডাবল ভাঁজ ছিল।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি। সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় লাশের গলায় একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাই। আত্মহত্যা কিনা সন্দেহ সৃষ্টি হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। তবে নিহতের স্বামীর দাবি গার্মেন্টস এর ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার স্ত্রীর আত্মহত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার খুলনা ‘ক’ সার্কেল রাজু আহন্মেদ বুধবার(২৬ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর থেকেই নিহতের স্বজনদের দাবী ছিল সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের স্বামী ইব্রাহিম (৩২) কে ঘটনার পরদিন থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তাঁর স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করার কথা স্বীকার করে। দিঘলিয়া থানা পুলিশ রাতেই তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১১। তাং ২৬/০১/২০২২।
মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বৃহসাপতিবার (২৭ জানুয়ারী) গ্রেপ্তারকৃত ইব্রাহীমকে কোর্টে চালান দেওয়া হয়। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে একই উপজেলার পানিগাতী গ্রামের মোঃ সলেমান বিশ্বাস এর কন্যা সোনিয়া বেগম এর সংগে দিঘলিয়া গ্রামের খান পাড়ার ইসলাম খান এর ছেলের সংগে বিবাহ হয়। তাঁদের সংসারে ৭ বছরের ১টি ছেলে এবং ৩ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category