১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৫| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত দুপুরে জ্যামে পরা অভিবাসীর গাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২,
  • 164 Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে ডাকাত-ছিনতাইকারী দলের সদস্যরা। ডাকাত ও ছিনতাইকারীদের হাতে এবার সর্বস্ব হাড়িয়েছে মালায়শিয়া ফেরত কুমিল্লা জেলার জুয়েল।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকার শুকতারা সিএনজি ফুয়েল ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কুমিল্লা জেলার বুড়িচং থানার
আব্দুল জাব্বারের ছেলে জুয়েলের সাথে কথা বলে জানা যায়, চার বছর পর মালায়শিয়া থেকে সে দেশে আসেন। এবার ডাকাত ও ছিনতাইকারীদের হাতে তার সর্বস্ব হাড়ালো।

জুয়েল রানা বলেন, দেশীয় অস্ত্র হাতে ৮-১০ জন ডাকাত হঠাৎ আমাদের গাড়ি ঘেরাও করে ভয় দেখিয়ে আমার ভিসা লাগানো পাসপোর্ট, হাফ-ডাউন টিকেট, ৮০ হাজার টাকা সমমূল্যের রিঙ্গিতসহ মানিব্যাগ, এনড্রয়েড মোবাইল ও উপহার সামগ্রীর পুটলি নিয়ে যায়।

ডাকাতি হওয়া গাড়ির ড্রাইভার আমির হোসেন বলেন, আধা কিলোমিটার জ্যাম ঠেলে যখন শুকতারা পাম্পের সামনে এসে জ্যাম এ গাড়ি আটকে গেল তখন এই ঘটনা ঘটে। আমার সাথে থাকা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি ও টাকা পয়সা সব নিয়া গেছে

এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল বাদী হয়ে সোনারগাঁ থনায় লিখিত অভিযোগে করেন। পরে শুক্রবার ভোর ৪টায় সোনারগাঁ থানার এসঅাই সুজন তাদেরকে মেঘনা কাউন্টার পর্যন্ত পুলিশ প্রহরায় এগিয়ে দেন।

মহাসড়কে চলাচলকারী চালকসহ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, মহাসড়কে ইদানীং ডাকাতি বেড়েছে।

দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দিনে-রাতে প্রায় ৪০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। অথচ ডাকাত চক্রের কবল থেকে রক্ষা পাচ্ছে না পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস, কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশার চালকরা। তবে ডাকাতদের সবচেয়ে বেশি টার্গেট বিদেশ ফেরত গাড়ির উপর।

হাইওয়ে রেস্টুরেন্টে কর্মরতরা বলেন, রাস্তায় জ্যাম লাগলেই অহরহ ডাকাতির খবর শোনাযায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category