১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৫| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বখাটেদের হামলার শিকার মনোহরগন্জের ব্যবসায়ী অজিউল্লার পরিবার

মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোর্টার।
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২,
  • 165 Time View

বখাটেদের হামলার শিকার মনোহরগন্জের ব্যবসায়ী অজিউল্লার পরিবার।
কুমিল্লার মনোহরগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সপরিবারে স্থানীয় বখাটেদের হামলার শিকার হয়েছেন মোঃ অজিউল্লাহ নামের এক ব্যবসায়ী।

মনোহরগন্জে উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বরনীখন্ড গ্রামের ব্যবসায়ী মোঃ অজিউল্লাহ গত বুধবার (২৬ জানুয়ারি) সপরিবারে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
বেড়ানো শেষে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিত ভাবে স্থানীয় কয়েকজন বখাটে এসে অজিউল্লাহর ছেলে নাইম ও সায়েমের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তারা নাইম ও সায়েমকে বেধড়ক মারধর করে। বাধা দিতে এলে হামলাকারীরা মোঃ অজিউল্লাহ, তার স্ত্রী, দুই শালিকা এবং ১৩ বছর ও দেড় বছর বয়সী দুই শিশুকে মারধর করে। মারধরের পর হামলাকারীরা দেড় বছরের শিশু জান্নাত সহ তার মাকে ধাক্কা দিয়ে পাশবর্তী পুকুরে ফেলে দেয়।
খবর পেয়ে অজিউল্লার শ্যালক রেজাউল করিম সেলিম ছুটে এলে হামলাকারীরা তাকেও মারধর করতে উদ্যত হয়।
পরে মনোহরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অজিউল্লাহর শ্বশুর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে দিশাবন্দ পূর্বপাড়া মৌলভী কবির আহমেদের বাড়ির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
হামলাকারী বখাটে যুবকরা তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এ ঘটনায় আহত নাইমকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আহত সায়েমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে এ ঘটনায় দিশাবন্দ পূর্ব পাড়ার মোঃ জনু মিয়ার ছেলে ফরহাদ, সোহাগ ও জাফরকে অভিযুক্ত করে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ অজিউল্লাহর শ্যালক মোঃ রেজাউল করিম সেলিম।
এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবকদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, অভিযুক্ত যুবকরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের উশৃঙ্খল কর্মকান্ড চালিয়ে আসছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category