১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বগুড়া সান্তাহারে পকেটমার চক্রের এক সদস্য গ্রেফতার

শিমুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৬, ২০২২,
  • 280 Time View

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় পঞ্চগড় হতে রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে আমিনুল ইসলাম নামের এক পকেটমার চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম(২৫) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর পশ্চিম কলোনি এলাকার মোঃ মোন্নাফ এর ছেলে।
জানা যায়, পঞ্চগড় হতে ছেড়ে আসা রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আমিনুল সহ তার সহযোগীরা পকেটমারের উদ্দেশ্যে ট্রেনের ঞ নাম্বার বগিতে অবস্থান করছিল। পকেটমার চক্রের সদস্যরা শ্রী রঞ্জিত চন্দ্র মালাকার নামের এক যাত্রীর ব্যাগ চুরি করে পালিয়ে যায়। এরপর পকেটমার চক্রের সদস্য আমিনুল ইসলাম ঐ যাত্রীর পকেট থেকে টাকা চুরির সময় ট্রেনে ডিউটিরত এ এস আই আলেনুর রহমান হাতেনাতে ধরে সান্তাহার রেলওয়ে থানা হেফাজতে নিয়ে নেয়।এসময় শ্রী রঞ্জিত চন্দ্র মালাকার নামের ঐ যাত্রী একটি ব্যাগ চুরিরও অভিযোগ করলে আটককৃত আমিনুল ইসলামকে জিজ্ঞাবাদে জানা যায় ব্যাগ চোরেরাও পকেটমার চক্রের সদস্য।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন,ভুক্তভোগী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, চুরি হওয়া ব্যাগ উদ্ধার ও পকেটমার চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category