১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নাটোরে বালু তোলায় বাধা দেওয়ায় গভীর রাতে বাড়িতে গিয়ে গুলি

নাহিদ হাসান শামীম স্টাফ রির্পোটার নাটোর
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৬, ২০২২,
  • 186 Time View

গত দিবাগত রাত ৩ টায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ওই বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

কাঁচের টুকরার আঘাতে আহত হন ওই পরিবারের এক নারী।

পদ্মার চর থেকে ‘বালু তোলায় বাধা দেওয়ায়’ নাটোরের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিতে কাচ ভেঙে এক নারী আহত হয়েছেন।

গত দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের। তিনি গত বছর মারা গেছেন। ওই বাড়িতে তাঁর দুই সন্তান ও পুত্রবধূ থাকেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

আব্দুর রাজ্জাকের বড় ছেলে সুমন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাড়িতে ঢোকার প্রধান ফটকে হঠাৎ গুলির শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁর স্ত্রী শারমিন বেগম (২৮) শোবার ঘড়ের জানালার কাছে গিয়ে দাঁড়ালে একটি গুলি ওই জানালার কাঁচে এসে লাগে। এতে কাচ ভেঙে একটি টুকরা তাঁর স্ত্রীর কপালে লেগে জখম হয়।

বিষয়টি দ্রুতই তাঁরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। কিছুক্ষণের মধ্যেই তাঁদের চেনা–অচেনা কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যান। ঘণ্টাখানেক পর লালপুর থানা থেকে পুলিশ এলে আহত শারমিন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

হামলার কারণ সম্পর্কে সুমন বলেন, একটি প্রভাবশালী মহল লালপুরের পদ্মার চর থেকে মেশিন দিয়ে বালু তোলার চেষ্টা করছে। চরে আবাদি জমি থাকায় তাঁরা বালু কাটতে বাধা দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে পান্না বাহিনীর কিছু দুর্বৃত্তের সহযোগিতায় ওই প্রভাবশালী মহল তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। তদন্তে হামলাকারী শনাক্ত হলে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে ৭ টি গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category