১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নোয়াখালীতে মাদরাসার চার তলা থেকে ছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মোঃ ইকবাল মোরশেদ (স্টাফ রিপোর্টার )
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৫, ২০২২,
  • 159 Time View

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসার ভবনের চতুর্থ তলা থেকে আশরাফুল ইসলাম জিহাদ (১৫) নামের এক ছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে গত শনিবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে মাইজদী জহুরুল হক মিয়ার গ্যারেজের জান্নাত প্লাজার মাদ্রাসাতুস সুফ্ফাহ আল ইসলামিয়ার মাদরাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম জিহাদ সদর উপজেলা মুরাদপুর গ্রামের মো. জিলনের ছেলে এবং ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

এদিকে মাদরাসার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার ভোররাত ৪ টার পরে ওই মাদরাসার আবাসিক শিক্ষক মোসলেহ উদ্দিনকে ওই ছাত্রকে ঘুম থেকে ডেকে ওঠাতে এবং তার রুমের একটি বিছানা নিয়ে যেতে দেখা যায়। পরে ওই শিক্ষকের অফিস
অর্থাৎ থাকার রুমের জানালা দিয়ে ছাত্রটি লাফিয়ে নিচে পড়ে। বিষয়টি রহস্যজনক বলে অনেকে মন্তব্য করেন।

অন্যদিকে তৃতীয় তলা ভবনের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ছাত্রটি লাফিয়ে পড়ার পর নিচে মুখোশ পরা চাদর দিয়ে ঢাকা এক ব্যক্তি ভোরে ছাত্রকে টানার চেষ্টা করে একবার চলে যায় এবং একবার আসে।

ছাত্রটির স্বজনরা অভিযোগ করে বলেন, হয়তো অভ্যন্তরীণ কোনো বিরোধ অথবা শিক্ষকের অন্যায়ের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় তারা সবগুলো সিসিটিভি ফুটেজ দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ আব্বাস কামাল বলেন, ষষ্ঠ তলা থেকে আসা একটি ব্যানারের রশির সাহায্যে লাফ দিয়ে পড়ে যায় আশরাফুল ইসলাম জিহাদ। এখন বিষয়টি পুলিশ তদন্ত করছে।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)
দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, অভিযোগের আলোকে পুলিশ বিষয়টি তদন্ত করছে। সিসিটিভির ফুটেজগুলো পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category