
বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন ষ্টেশন রোড এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া শলাপরামর্শ করছে। এ তথ্যের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ জানুয়ারি ২০২২ তারিখ ২২.৩০ ঘটিকার সময় ব বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া জেলার সদর থানাধীন ষ্টেশন রোড জান-ই সাবা হাউজিং কমপ্লেক্সস্থ সানমুন নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর বিপরীত দিকে তিন মাথা রেলগেইট হইতে সাতমাথা গামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকারী ১। মোঃ বাবু (৩২), পিতা-মৃত ইনছান, সাং- কাটনারপাড়া, ২। মোঃ নছিব রহমান (২০), পিতা-মৃত মুক্তি রহমান, সাং-উত্তর চেলোপাড়া বটতলা, ৩। মোঃ আশিদুল (২৬), পিতা-মোঃ মফেল, সাং-উপশহর কসাইপাড়া, ৪। মোঃ আরিফ (২২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-ফুলবাড়ী মধ্যেপাড়া, ৫। মোঃ সজীব প্রামানিক (৩৬), পিতা-মৃত জহির উদ্দীন প্রমানিক, সাং- বাদুরতলা, সর্ব থানা ও জেলা-বগুড়াদের‘কে ০৪ টি ছুরি এবং ০১ টি রশিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে