১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সোনারগাঁ পাঠশালা বন্ধ করতে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধি‌‌‌‌‌‌ মো: দেলোয়ার হোসেন ;
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৩, ২০২২,
  • 201 Time View

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নের নুনেরটেক (মায়াদ্বীপ) এলাকায় শনিবার গভীর রাতে সন্ত্রাসী হামলায় শিশুসহ ৫জন আহত হয়েছেন।
আহতরা হলেন, মায়াদ্বীপ শিশু পাঠশালার শিক্ষক মরিয়ম আক্তার পাখি, তার দেড় বছরের শিশু কন্যা পারিশা, মো. রাশেদ, পাখির মা নাছিমা বেগম এবং তার ভাই শরীফসহ ৫জন।
পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে, চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় অবস্থিত মায়াদ্বীপ শিশু পাঠশালাটি নিয়ে স্থানীয় সন্ত্রাসী হাসেমের সঙ্গে স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখির মনমালিন্য চলছিল। এরই জের ধরে গত শনিবার গভীর রাতে সন্ত্রাসী হাসেমের নেতৃত্বে স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখির ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় মরিয়ম আক্তার পাখির শিশু সন্তানসহ ৫জন আহত হন।
এ ব্যাপারে গতকাল স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই শরিফ বাদী হয়ে সোনারগাঁও থানায় সন্ত্রাসী মো. হাসেমসহ ১৬জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখি জানান, মায়াদ্বীপ শিশু পাঠশালাটি বন্ধ করতেই সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলার ঘটনাটি ঘটিয়েছেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category