১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:১০| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নোয়াখালী বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ,

মোঃ ইকবাল মোরশেদ (স্টাফ রিপোর্টার )
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৩, ২০২২,
  • 188 Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোলাম সরোয়ার (২২) নামে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। অভিযুক্ত সরোয়ার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর আলমের নতুন বাড়ির আবু সুফিয়ানের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় সময় গোলাম সরোয়ার উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে তার অভিভাবকদের বলেও কোনো প্রতিকার হয়নি। এক পর্যায়ে প্রেমের প্রস্তাবে রাজি হয় স্কুলছাত্রী। ৪ জানুয়ারি রাতে মেয়েটি এশার নামাজের অজু করতে বের হলে সরোয়ার তাকে কথা আছে বলে পুকুর পাড়ে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন।

ঘটনাটি পরিবারে জানাজানি হলে বিয়ের প্রস্তাব নিয়ে সরোয়ারের পরিবারের কাছে গেলে তারা সময়ক্ষেপণসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ রোমন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান এবং তিনি বলেন, মামলার পর আজ নোয়াখালী জেনারেল হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category