১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৪৫| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দুর্গাপুরে প্রাইভেটকার থেকে মিললো ২৪০ বোতল ভারতীয় মদ

হৃদয় হাসান চৌধুরী,স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪,
  • 133 Time View

হৃদয় হাসান চৌধুরী,স্টাফ রিপোর্টার:

নেত্রকোনার দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদ সহ এক প্রাইভেটকার আটক করেছে ছাত্র-জনতা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে এসব আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার (মেট্রো গ ১৭-৫১১৯) স্থানীয় এক ব্যক্তিকে আহত করে বেপোরোয়া গতিতে পালাতে থাকে। ওই সময় প্রাইভেটকারটিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা ধাওয়া করলে পৌরশহরের সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় ফেলে গাড়ির লোকজন পালিয়ে যায়। সেসময় গাড়ির ভিতরে মদ দেখে শিক্ষার্থীরা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীরা তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদ উদ্ধারসহ চালক বিহীন প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,জব্দকৃত মদ ও প্রাইভেটকারটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category