১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৫৮| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জমি সংক্রান্ত জেরে চাচার হাতে ভাতিজি খুন

মোঃ আজাদ মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মে ১৮, ২০২৪,
  • 160 Time View

মোঃ আজাদ মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে পাপিয়া আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 
নিহত পাপিয়া আক্তার ওই এলাকার মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে এবং শরিফুল ইসলামের স্ত্রী। বিয়ের পর থেকে স্বামীসহ পাপিয়া বাবার বাড়িতেই থাকতেন। এছাড়া অভিযুক্ত চাচা দুলা মিয়া একই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজমিরুজ্জামান বলেন, বাড়ির পাশের একটি জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ শনিবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণ করতে যান চাচা দুলা মিয়া। এতে বাধা দেন ভাতিজি পাপিয়াসহ তার পরিবারের লোকজন। এ সময় উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করেন। এতে পাপিয়া রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা গুরুতর আহত পাপিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্য হয়।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পারভিন নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পেলে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category