১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৫৬| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : বৃহস্পতিবার, মে ২, ২০২৪,
  • 161 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে গাছ থেকে পড়া বেল কুড়িয়ে নেয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাজিব আলম রাজিব (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৭ জন।

বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলম মিয়ার ছেলে। সে ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৬ জনকে আটক করেছে, বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম জানান, বীর মুক্তিযোদ্ধা আলমের সাথে মো. আজহারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সীমানায় একটি বেল গাছের বেল মাটিতে পড়লে আজাহরের বাড়ির লোকজন বেলটি নিয়ে যায়। এ নিয়ে আজাহার ও মুক্তিযোদ্ধা আলম মিয়ার পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব আলম রাজিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৭জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এরা হচ্ছে, মৃত কলিমুদ্দিন ছেলে মো. আজাহার ও পলাশ, পলাশের ছেলে রুবেল, আজাহারের ছেলে শান্ত, রুবেলের মেয়ে বৃষ্টি ও আজাহারের স্ত্রী শিল্পী বেগম।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত দা ছুড়ি উদ্ধারসহ ৬ জন কে আটক করা হয়েছে। আটকদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category