১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৩৩| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে আটক রেখে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেফতার

মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোর্টার ::
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৭, ২০২২,
  • 233 Time View

নোয়াখালী সদরে প্রেমের ফাঁদে ফেলে স্কুল-পড়ুয়া এক কিশোরীকে (১৭) আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
গ্রেফতার তরুণের নাম মো. রবিউল ইসলাম রাব্বী (২১)। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জয়নাল মিয়ার বাড়ির মো. আবুল কাশেমের ছেলে।
রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে র‍্যাব-১১ (সিপিসি-৩) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী রবিউলকে গ্রেফতার এবং অপহৃত অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধার করেছে।

এর আগে, গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ভিকটিম তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে জেলার সুধারাম মডেল থানার নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের পশ্চিম পাশে খাদ্য অফিসের সামনে পৌঁছালে আসামিরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে নিয়ে স্ত্রী পরিচয়ে জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন।

সুধারাম মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) ছালিমা খাতুন জানান, অপহৃতা কিশোরীর নানী মরিয়ম বেগম (৭০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার অপহৃতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ও গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category