১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৬| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জেনারেল হাসপাতাল নোয়াখালী পাসের ডোবা থেকে নিখোঁজ রোগীর মরদেহ ভেসে উঠেছে

মোঃ ইকবাল মোরশেদ (স্টাফ রিপোর্টার )::
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৭, ২০২২,
  • 202 Time View

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ রোগী নজরুল ইসলাম পলাশের (৪৩) মরদেহ হাসপাতালের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন রোগীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই রোগীর মানসিক সমস্যা ছিল। হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তির পর নিখোঁজ হন তিনি। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
নিহত নজরুল ইসলাম পলাশ জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

তার স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে পলাশকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বি-২ বেডে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেডে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে ওষুধ কিনে আসার পর পলাশকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘
রাতে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে খবর পেয়ে কোয়ার্টারের ডোবায় পাওয়া মরদেহটি শনাক্ত করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category