১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৫| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নির্বাচন আচরণবিধি লংঘনের কারনে চাটখিলে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ৯ প্রার্থীকে জরিমানা

মোঃ ইকবাল মোরশেদ (স্টাফ রিপোর্টার )
  • Update Time : রবিবার, জানুয়ারি ২, ২০২২,
  • 183 Time View

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, বিভিন্ন ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীকে মামলা দিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়।

এর মধ্যে পাঁচগাও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামকে ১০ হাজার, মেম্বার প্রার্থী যথাক্রমে আবুল আনছারকে ১০ হাজার, মো. বেলায়েত হোসেনকে পাঁচ হাজার, ইব্রাহিম খলিলকে দুই হাজার জরিমানা করা হয়।

মোহাম্মদপুর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো মহিন উদ্দিন কালুকে ১০ হাজার, মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমকে পাঁচ হাজার, খিলপাড়া ইউনিয়নে মেম্বার প্রার্থী মামুন রশিদকে পাঁচ হাজার টাকা,
পরকোট ইউনিয়নে হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছালেহ আহমদকে পাঁচ হাজার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ. তওহিদুল ইসলামকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলায় আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category