১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৮| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নোয়াখালী ঘরে ঢুকে দলবেঁধে গৃহবধূকে ধর্ষণ করেছে, ১ এক যুবক গ্রেফতার।

মোঃ ইকবাল মোরশেদ :': স্টাফ রিপোর্টার।
  • Update Time : শনিবার, জানুয়ারি ১, ২০২২,
  • 221 Time View

নোয়াখালী সদর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ দাউদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মোঃ. দাউদ চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামের মোঃ. রহমত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই গৃহবধূর বর্তমান স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একা থাকেন।
এ সুযোগে বৃহস্পতিবার রাতে দাউদসহ আরও তিনজন কৌশলে ওই নারীর ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই নারী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ঘটনাটি জানান।
পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা করেন।

মামলা তদন্তে দায়িত্বপ্রাপ্ত থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেন বলেন, ওই নারীর মামলার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

তদন্ত কর্মকর্তা জাকির হোসেন আরও বলেন, মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযানে থাকবে আছে,
অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category