১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:২১| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নড়াইলের ১২ নং বিছালী ইউনিয়নের খাজনা দিতে চরম ভোগান্তি,প্রতিবাদের ঝড় বইছে ইউনিয়ন জুড়ে

মোঃ রাসেল হুসাইন নড়াইল
  • Update Time : শনিবার, জানুয়ারি ১, ২০২২,
  • 204 Time View

ইউনিয়নের এক প্রান্তে ভূমি অফিস। খাজনা পরিশোধে ৩০ কিলোমিটার ঘুরতে হয় সাধারণ মানুষকে। প্রতিনিয়ত এমন জনদুর্ভোগের শিকার হচ্ছেন নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের ৩৫ হাজার মানুষ। দুর্ভোগের হাত থেকে পরিত্রান পেতে এলাকাবাসি ভূমি অফিস ইউনিয়নের মধ্য স্থানে নির্মাণের দাবি করেছেন,ইউনিয়নের প্রতিটি মোড়ে চায়ের দোকানে প্রতিবাদের ঝড় উঠেছে, ইউনিয়নে প্রতিটি সাধারণ মানুষ বলছ অনেকদিন ধরে আমরা ভূমি অফিসের ভোগান্তির জন্য বিগত চেয়ারম্যান মোঃ আনিসুল কে বলে আসছি কিন্তু তিনি আমাদের কথা আমলে নেননি, তাই আমদের একটাই দাবি ভূমি অফিস যেন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হয়, আমরা আর ভোগান্তিতে পড়তে চাইনা, ভূমি অফিস মধ্যবর্তী স্থানে হলে ইউনিয়নের সবার ক্ষেত্রে সহজ হবে।

বিছালী ইউনিয়নের চেয়ারম্যান মো. হেমায়েত হুসাইন ফারুক জনদুর্ভোগ নিরসনে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভূমি অফিস নির্মাণে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন।

সরেজমিন দেখা গেছে,নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন জেলার শেষ প্রান্তে অবস্থিত। দক্ষিণে খুলনার ফুলতলা,পশ্চিমে যশোরের অভয়নগর,পূর্বপাশে নড়াইলের কালিয়া উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের সীমানা। ১২টি গ্রাম নিয়ে ইউনিয়ন গঠিত। ৩৫ হাজার মানুষ এখানে বসবাস করেন। ইউনিয়নের ভূমি অফিসটি আড়পাড়া সংলগ্ন মির্জাপুর বাজারে। ভবনটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। সরকারি কাগজপত্র সংরক্ষণে রাখতে ঝুকি রয়েছে।

নতুন ভবন নির্মাণে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আড়পাড়া-মির্জাপুর গ্রামের কুটিরভিটা নামক স্থানে সাইনবোর্ড টানানো হয়েছে। যার মৌজা নম্বর ১৮৯,আড়পাড়া-মির্জাপুর ১ নম্বর খতিয়ানের ৫৩৩৩ দাগের জমির পরিমাণ ২৯ শতাংশ।

আড়পাড়া গ্রামের বাসিন্দা মো.সজল শেখ বলেন এক সপ্তাহ আগে নায়েব অফিসের (ভূমি অফিস)লোকজন এখানে সাইনবোর্ড লাগিয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,ভূমি অফিসটির সাইনবোর্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পড়েছে। অফিসটি ইউনিয়নের মাঝখানে হলে সকলের জন্য ভালো হবে এখানে পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার বাশুয়াড়ী, পোতপাড়া, সিংগাড়ী, ভাটপাড়া সহ আরও অনেক গ্রামের মানুষের জমি আছে তাদের খাজনা দিতে অনেক ভোগান্তিতে হয়, তাই ভূমি অফিস ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হলে ইউনিয়নের সবার ক্ষেত্রে সহজ হবে।

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো.সোহেল বলেন,নতুন ভূমি অফিস নির্মাণের জন্য আগের চেয়ারম্যান মো,আনিচুর রহমান আড়পাড়া-মির্জাপুর মৌজার কুটিরভিটায় সাইনবোর্ড টানানোর নির্দেশ দিলে আমরা সেখানে লাগাই। তিনি বলেন,এখানে ভূমি অফিস হলে ইউনিয়নের এক কোনায় হয়ে যায়। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হলে ভালো হয়। তিনি বলেন,ইউনিয়নের মধ্যবর্তী স্থান হলো চাকই-মধুরগাতি।

বিগত চেয়ারম্যান মো.আনিচুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলে ফোন বন্দ পাওয়া যায়।

বর্তমান চেয়ারম্যান মো.হেমায়েত হুসাইন ফারুক বলেন,ইউনিয়নবাসির জনদুর্ভোগের কথা ভেবে ইউনিয়নের মধ্যবর্তী স্থান চাকই-মধুরগাতি গ্রামে ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি। আশা করছি জেলা প্রশাসক ইউনিয়নবাসির জনদুর্ভোগের বিষয়টি অনুধাবন করবেন।

জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান বলেন,বিছালী ইউনিয়নের ভূমি অফিস নির্মাণে স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ভূমি অফিস ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণের জন্য নবাগত ইউপি চেয়ারম্যান মো. হেমায়েত হুসাইন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category