১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১৯| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

যবিপ্রবি’র বাসে দুর্বৃত্তদের হামলায় একজন আটক। 29/12/2021

হাফিজুর শেখ যশোর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১,
  • 178 Time View

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কালীগঞ্জগামী বাস দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা বাসটি ভাঙচুর করে ও পিটুনীতে ৩ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জে যাওয়ার পথে দুলালমন্দিয়ার কাছে এ হামলার ঘটনা ঘটে। বাসে থাকা যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুলালমন্দিয়ার কাছাকাছি একটি মোটরসাইকেল বাসের সামনে দাঁড় করালে চালক বাসটি থামান।
এরপর কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে দুর্বৃত্তরা গাড়ির গ্লাস ভাঙচুর ও ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু তার সাঙ্গপাঙ্গ নিয়ে এ হামলায় ও ভাঙচুর চালায়। এতে বাস চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া বলেন, হামলার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় লিটন নামে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category