১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১৫| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পটুয়াখালীর কলাপাড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১,
  • 185 Time View

এ,জেড,এম উজ্জ্বল ; পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত মুখোশধারীর ছুরিকাঘাতে মো. বশির হাওলাদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বশির বেতমোর গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শিরিন জানান, সন্ধ্যায় তিনি একা ঘরে ছিলেন। এসময় মুখোশ পরা এক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করেন। এর একটু পরেই বশির ঘরে প্রবেশ করেন। তখন অজ্ঞাত দুর্বৃত্ত দৌড়ে বাইরে নামেন। তার পিছু নেন বশির। তখন বশিরের বাম পাজর বরাবর ছুরি দিয়ে সজোরে আঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান। বশিরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, নিহত বশিরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তার বুকের বাম দিকে ও ডান হাতে ছুরির আঘাতের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category