
রাজধানীর উত্তরখান থানাধীন কাজীবাড়ি পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন।সাংবাদিক মানিক মিয়ার নিজবাড়িতে সন্ত্রাসী ও মাদক সম্রাট রতন বাহীনির অতর্কিত হামলায় সাংবাদিক মানিক গুরুতর জখম হয়।তার আপন ছোট ভাই মুক্তার হোসেন কে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রহার করছিল মাদক ব্যবসায়ী মো:রতন এর সাথে যোগ সাজেশন করে তার বোন আলেয়া বেগম ও রতন একসাথে মো:মোক্তার হোসেনকে সেন্টারিং এর বাঁশের লাঠি দিয়ে বেদম মাইরপিট করে মোক্তার মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা সাংবাদিক মানিক মিয়া তাদের চিৎকার শুনে মারামারি বন্ধ করতে ঘটনাস্থলে ছুটে আসেন। ওই সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রতন সাংবাদিক মানিক মিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করে তাদের ছোট বোন সহ দৌড়ে পালিয়ে যায়।ইটের আঘাতে সাংবাদিক মানিক মিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি রেফার করেন।ইমারজেন্সিতে ভর্তি করে মাথায় অস্ত্রপচার অপারেশন করেন মাথায় ভিতর কিছু ইটের কনা বের করে প্রায় এক ডর্জন ছিলাই লাগে।সন্ত্রাসী রতন একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রতন উত্তরখান থানা ডিএমপি। সাংবাদিক মানিকের বিরুদ্ধে কিভাবে মামলা করে।