১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১৪| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আলালকে গ্রেফতারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১১, ২০২১,
  • 155 Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার উদ্যোগে গত কাল(১০ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন যুবমহিলা লীগসহ দলের অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করে।

মানববন্ধন শেষে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস আর এম মানিক, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সেন্টু,জেলা আওয়ামী লীগ সদস্য ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান ও জেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা শরিফ, পিনু আক্তার নদী।

মানববন্ধনে বক্তারা মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category