১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১৮| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

খুলনায় অসুস্থ মেয়ের সামনে মাকে ধর্ষণ, এসআই গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সালমান হোসেন
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৮, ২০২১,
  • 198 Time View

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ৭:৩১ পিএম খুলনায় একটি আবাসিক হোটেলের কক্ষে জোর পূর্বক ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় এসআই জাহাঙ্গীকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।
খুলনা থানার ওসি হাসান আল মামুন জানান, বাগেরহাটের মোংলা থেকে অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার বিকেলে মা-মেয়ে খুলনায় আসেন। তারা নগরীর শহীদ হাদিস পার্কের পার্শ্ববর্তী হোটেল সুন্দরবনের ১৩ নং কক্ষে ওঠেন। রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর অভিযানের নামে জোরপূর্বক মা-মেয়ের কক্ষে যান। এরপর অসুস্থ মেয়ের সামনে তার মাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে হোটেলের ম্যানেজার এগিয়ে যান। তিনি গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা থানায় ফোন করেন। এরপর খুলনা থানা পুলিশ গিয়ে এসআই জাহাঙ্গীরকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় রাত ৪টার দিকে ওই নারী বাদী হয়ে খুলনা থানায় ধর্ষণ মামলা করেছেন। মামনা নং ৯। এসআই জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান জানান, ঘটনার সময় এসআই জাহাঙ্গীর মাতাল ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category