১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৭| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন বিএম মকবুল হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
  • 58 Time View

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বেপারী পরিবারের কৃতি সন্তান, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ভাইস চেয়ারম্যান ও সভাপতি পালং মধ্য বাজার বণিক সমিতর সভাপতি বিএম মকবুল হোসেন সংগঠক ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন।
শনিবার শরীয়তপুরে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে,তিনি উক্ত সম্মাননা স্মারক পাওয়ায় তাকে নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনিও সকলের দোয়া কামনা করছেন।

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন শরীয়তপুর জেলার সভাপতি এ্যাড. সুলতান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ শামছুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মজিবুর রহমান মৃধা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ নুরুল হক মিয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের শরীয়তপুর সদর উপজেলার সভাপতি এ্যাড. এনামুল হক এনাম, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি বিএম মোস্তাফিজ মোস্তফা, গোসাইরহাট উপজেলার সভাপতি মোঃ আক্তার হোসেন কাজী, শরীয়তপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক রিংকু তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারী মোঃ আল আমিন শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category