১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৫১| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬,
  • 62 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল নাগরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মার্চ’২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে ডাঙ্গা ধলাপাড়া সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী আব্দুল্লাহ হেল বাকী এর সভাপতিত্বে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

একই সঙ্গে এতিম শিশুদের কল্যাণ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মোঃ রফিকুল ইসলাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন, যদুনাথ পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও গয়হাটা ইউনিয়ন মুসলিম ম্যারিজ রেজিস্ট্রারার কাজী আব্দুল্লাহিল কাফি, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী তোফায়েল আহমেদ, কাজী জামিল আহমেদ প্রমুখ।

এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category