১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৮| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভাড়রা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 106 Time View

কাজী মোস্তফা রুমি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ভাড়রা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আজ ২৫ জুন’২৫ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছ (জিয়া ট্রি-নিম গাছ) রোপনের মাধ্যমে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি, ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শামীম চৌধুরী বাবু, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দিপন, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মানিক, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রূপক খান, মোস্তাকিম মিয়া, ভাড়রা ইউনিয়ন (পূর্ব) বিএনপি’র সভাপতি জাকির হোসেন মজিদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

এছাড়াও উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে নাগরপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল, ভাড়রা ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category