১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৯| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের কোন বিকল্প নেই- জননেতা মোহাম্মদ শামীম চৌধুরী বাবু

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 79 Time View

কাজী মোস্তফা রুমি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও কৃষকদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি’২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ জুন’২৫ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে নিম গাছ (জিয়া ট্রি) রোপনের মাধ্যমে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি দুটির শুভ উদ্বোধন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির দুটি উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে সরব উপস্থিতিতে ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ শামীম চৌধুরী বাবু।

এই সময় তিনি উপজেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জননেতা মোহাম্মদ শামীম চৌধুরী বাবু গণমাধ্যমকে বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের কোন বিকল্প নেই। কেন্দ্রীয় ছাত্রদল ও কৃষকদলের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আমি নাগরপুর উপজেলা ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দের অসংখ্য ধন্যবাদ জানাই।

আমি উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো কর্মসূচিতে সম্পৃক্ত থেকে সাধ্যমত সহযোগিতা করা চেষ্টা করব, ইনশাআল্লাহ্। আমি এই কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।

বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলা ছাত্রদল ও কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং উদ্বোধক হিসেবে ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোঃ হাবিবুর রহমান হবি।

এছাড়াও উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপি, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category