১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৭| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন টাঙ্গাইল নাগরপুরের কৃতিসন্তান অ্যাডভোকেট মোঃ এনামুল হক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : সোমবার, জুন ২, ২০২৫,
  • 89 Time View

কাজী মোস্তফা রুমি: আইন পেশার সর্বোচ্চ স্থান মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন টাঙ্গাইল নাগরপুরের কৃতিসন্তান অ্যাডভোকেট মোঃ এনামুল হক।

তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের বাসিন্দা মোঃ কয়েস উদ্দিন এবং ফাতেমা খাতুনের সুযোগ্য সন্তান।

অ্যাডভোকেট মোঃ এনামুল হকের শিক্ষা জীবন শুরু হয় নাগরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে। তিনি উক্ত প্রতিষ্ঠান হতে ২০০৩ সালে সফলতার সাথে এস.এস.সি পরীক্ষায় কৃতকার্য হন ।

এরপর তিনি নাগরপুর সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম.এস.এস ডিগ্রি অর্জন করেন।

অ্যাডভোকেট মোঃ এনামুল হক অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ২৩/১২/২০১৮ তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হয়ে সনদ লাভ করেন।

এরপর তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশায় নিয়োজিত হন। গত ১৪/১০/ ২০২৪ ইং তারিখে অ্যাডভোকেট মোঃ এনামুল হককে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা হিসেবে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত – ৩ ঢাকা নিয়োগ প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করার জন্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

সর্বশেষ ০১/০৬/২০২৫ তারিখ থেকে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

অ্যাডভোকেট মোঃ এনামুল হক জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য ছিলেন। এছাড়াও অ্যাডভোকেট মোঃ এনামুল হক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর নবগঠিত কেন্দ্রীয় কমিটি ২০২৫ এর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।

সফলতার বিষয় নিয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট মোঃ এনামুল হক গণমাধ্যমকে বলেন – মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমার উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যথাযথ পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং মানবতার উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার যথাসাধ্য চেষ্টা করব, ইনশাআল্লাহ্।

আগামী দিনে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে আমি আমার গুরুজন, এলাকাবাসী ও বিজ্ঞ বিচারক সহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category