৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:৩৪| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫,
  • 129 Time View

কাজী মোস্তফা রুমি: সদ্য উদযাপিত হলো মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

তাই ঈদের এই আনন্দকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যে ২ এপ্রিল’২৫ রোজ বুধবার বিকেল ৪:০০ ঘটিকার সময় নাগরপুর সহবতপুর ইউনিয়নের বাটরা বাজারে সহবতপুর ১নং ওয়ার্ড বিএনপি কর্তৃক স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সহবতপুর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের সঞ্চালনায় উক্ত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মীর আবুল কালাম আজাদ রতন।

এ বিষয়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন গণমাধ্যমকে বলেন- আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলো।

তাই ঈদের এই আনন্দকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যে আজকে সহবতপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

আমরা সব সময় এভাবে ঐক্যবদ্ধ থেকে সকল আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেব, ইনশাআল্লাহ্।

বিশেষভাবে উল্লেখ্য, উক্ত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সদস্য মনির উদ্দিন মিয়া, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দীপন সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category