১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:২০| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

ব্র্যাকের উদ্যোগে রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ  ও  স্বাস্থ্য সেবা প্রদান

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪,
  • 134 Time View

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার  

খাগড়াছড়ির রামগড়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র প্রদান করা হয়েছে ব্র্যাকের উদ্যোগে।                                                                               বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ব্রাকের রামগড় শাখা কার্যালয়ের সামনে  একশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।  পরিবার প্রতি ১০ কেজি চাল, ডাল ১ কেজি, আলু ২ কেজি,  প্যাকেট আটা ১ কেজি, লবন ১ কেজি, সুজি ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার দেওয়া হয়।                              ত্রাণ বিতরণ অনুষ্ঠানে  রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ছাড়াও  ব্র্যাকের  রামগড় এরিয়া ম্যানেজার এ কে এম মঞ্জুরুল হক, ব্রাঞ্চ ম্যানেজার আলা উদ্দিন, সহকারি এরিয়া ম্যানেজার ( প্রগতি) মো: এমরান হোসেন, স্বাস্থ্য প্রকল্পের শাখা ম্যানেজার সুবোধ চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

রামগড় শাখা ম্যানেজার আলা উদ্দিন জানান, বন্যায় প্লাবিত হওয়ার পর  থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। প্রায় এ পর্যন্ত ৫শ পরিবারের মাঝে এ মানবিক সহায়তা দেওয়া হয়। স্বাস্থ্য প্রকল্পের শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র রায় জানান, বন্যার পানি সরে যাওয়ার পর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন,  নিউ রামগড়,  বালিকা বিদ্যালয়, সদুকারবারিপাড়া, লাচারিপাড়া, বল্টুরামটিলা এলাকায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category