১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:২০| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

খাগড়াছড়িতে বন্যা পানির নিচে মহাসড়ক, ডুবেছে আশ্রয়কেন্দ্র

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪,
  • 167 Time View

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার

বন্যার পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ির  আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী  গত ২৪ ঘণ্টায় ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। রেকর্ড বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে গ্রাম থেকে শহর। সম্প্রতিকালে খাগড়াছড়ি শহর না ডুবলেও বৃহস্পতিবার সকালে থেকে তাও প্লাবিত শুরু করেছে। পানি প্রবেশ করছে মেরুং ইউনিয়নের আশ্রয়কেন্দ্রেও। প্লাবিত হয়েছে দীঘিনালার তিন ইউনিয়নের ৫০ গ্রাম। গুইমারা উপজেলা অনেক নিচু এলাকা পানির নিচে।  জালিয়া পাড়া চৌরাস্তা এলাকা। এর ফলে  খাগড়াছড়ি-চট্রগ্রাম-খাগড়াছড়ি-ঢাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির চেংগী ও গুইমারার পিছলাক নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। বুধবার বিকাল থেকে গুইমারার জালিয়া পাড়া, গুইমারা বাজারসহ কয়েকটি গ্রাম পানির নীচে তলিয়ে যায়। এতে সড়কটিতে পর্যটকবাহী যানবাহনসহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে যায়। প্রচুর বৃষ্টি হওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে কয়েকদফা পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বুধবার সিন্দুকছড়ি মহালছড়ি সড়কের ধুমনিঘাট এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার উপজেলার সিন্দুকছড়ির জিরো পয়েন্ট এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এদিকে ফেনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রামগড় পৌরসভাসহ নিচু এলাকা। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন সহস্রাধিক মানুষ। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে দীঘিনালার মেরুং, বোয়ালখালি ও কবাখালি ইউনিয়নের ৫০ গ্রাম।এর মধ্যে আশ্রয়কেন্দ্রও ডোবা শুরু হয়েছে। মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের নীচতলা ডুবে গেছে। সেখানে আশ্রয় নেওয়া ২৯টি পরিবারকে বিদ্যালয় ভবনে দ্বিতীয় তলায় তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category